মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাজ্যের ভাঙন: স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডের বৈঠক

যুক্তরাজ্য থেকে বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা নিয়ে স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে।

যুক্তরাজ্যের ভাঙন: স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডের বৈঠক

যুক্তরাজ্য থেকে বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা নিয়ে স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ডের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী সোমবার (১৪ সেপ্টেম্বর) ওয়েলসের রাজধানী কার্ডিফে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে যুক্তরাজ্য থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা, সাংবিধানিক পরিবর্তন এবং তিন অঞ্চলের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো আলোচনা হতে পারে। স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি, ওয়েলসের ফার্স্ট মিনিস্টার রুন আপ আইওয়ার্থ এবং নর্দার্ন আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার মিশেল ও’নিল বৈঠকে অংশগ্রহণ করবেন।

এসময় অর্থনীতি, জ্বালানি, ইউরোপ এবং সাংবিধানিক বিষয়ে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে সই করার বিষয়টিও আলোচনায় আসতে পারে।

বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এমন সময়, যখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম এমপিদের জানিয়েছেন, যদি কোনো স্বাধীনতা গণভোটের পক্ষে ‘স্পষ্ট ঐকমত্য’ তৈরি হয়, তাহলে তিনি আরেকটি স্কটিশ গণভোটের অনুমতি দেবেন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, তিনি ‘একীভূত আয়ারল্যান্ড’ দেখতে ‘খুবই পছন্দ করবেন’। ডাবলিন সফরের সময় তিনি মন্তব্য করেন, উত্তর আয়ারল্যান্ড আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের সঙ্গে যুক্ত হলে সেটি ‘দারুণ ব্যাপার’ হবে এবং প্রশ্ন করেন, ‘এটা কীভাবে খারাপ হতে পারে?’

বিজ্ঞাপন