মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা দক্ষিণে ভোটার হলেন

জাতীয় নাগরিক পার্টির নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটার হলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা দক্ষিণে ভোটার হলেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনে ভোটার এলাকা স্থানান্তর করেছেন। সোমবার এনসিপির পক্ষ থেকে এক বার্তায় এই তথ্য জানানো হয়।

এনসিপির বার্তায় উল্লেখ করা হয়, এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তরা এলাকায় নিবন্ধিত ভোটার ছিলেন। সম্প্রতি, তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ঢাকা-৮ আসনে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের কাছে এই আসনে পরাজিত হয়েছিলেন।

নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ফরম-১৩ এর মাধ্যমে ভোটার স্থানান্তরের জন্য আবেদন করা হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথি পরীক্ষা শেষে আবেদনটি অনুমোদন করেছে।

বিজ্ঞাপন