শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নারীদের জন্য বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার: শামা ওবায়েদ

নারীদের জন্য বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

নারীদের জন্য বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার: শামা ওবায়েদ

দেশের সব নারীদের জন্য বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ উল্লেখ করেন, নারীর অর্থবহ অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন অসম্ভব। তবে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ এখনও আশাব্যঞ্জক নয়। তিনি বলেন, নারীরা যেন সম্মানের সাথে বিদেশে কাজ করতে পারে, সে কারণে সরকার স্কিল ডেভেলপমেন্ট এবং ভাষা শেখানোর উদ্যোগ নিয়েছে।

এছাড়া, ডিজিটাল প্ল্যাটফর্মে নারীর প্রতি সহিংসতা রোধে পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিকভাবে কাজ করছে বলেও জানান তিনি। নারীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন শামা ওবায়েদ।

বিজ্ঞাপন