গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫২ জন রোগী। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৪ জন এবং ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ২২৭ জন রয়েছেন। এছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১০১ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৩৫ জন, খুলনা বিভাগে ২৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ৮৭ জন, রাজশাহী বিভাগে ১১৪ জন, রংপুর বিভাগে ২৭ জন এবং সিলেট বিভাগে ৬ জন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের ৩ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ৩৯ হাজার ৫৩২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর মোট ১১১ জন ডেঙ্গুতে মারা গেছেন এবং ৩৬ হাজার ৩৮৭ জন রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরেছেন। বর্তমানে হাসপাতালে ১ হাজার ৩৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।