শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, মোট প্রাণহানি ১১১

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১১১।

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, মোট প্রাণহানি ১১১

ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণ গেছে ১১১ জনের।

নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ হাজার ৫৩২ জনে।

ঢাকা বিভাগে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪৬৩ জন আক্রান্ত হয়েছে। এছাড়া বরিশাল বিভাগে ১১৯, চট্টগ্রামে ১৯৪, খুলনায় ২৪৭, ময়মনসিংহে ৮৭, রাজশাহীতে ১০৯, রংপুরে ২৭ এবং সিলেট বিভাগে ৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে মোট ৩৯ হাজার ৫৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৩৬ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

বিজ্ঞাপন