বুধবার (২ সেপ্টেম্বর) হরমুজ প্রণালী অতিক্রম করেছে মাত্র ৬টি জাহাজ। জাহাজ ট্র্যাকিং সিস্টেম কেপলার এই তথ্য সরবরাহ করেছে। আগের দিনের ১১টির তুলনায় এটি উল্লেখযোগ্যভাবে কম।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রয়টার্সের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অস্থিরতার কারণে হরমুজে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার অতিক্রম করা জাহাজগুলোর মধ্যে দুটি বড় গ্যাস ক্যারিয়ার, দুটি দূরপাল্লার ট্যাংকার, একটি সুপ্রাম্যাক্স ট্যাংকার এবং একটি প্যানাম্যাক্স ট্যাংকার অন্তর্ভুক্ত ছিল।
এই সংখ্যা দৈনিক প্রায় ১৩টি জাহাজের বর্তমান ১০ দিনের গড়ের তুলনায় অনেক কম। হরমুজ প্রণালী আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য একটি গুরুত্বপূর্ণ পথ, যেখানে প্রতিদিন হাজার হাজার টন তেল ও গ্যাস পরিবহন করা হয়।