শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

স্টার্কের তাণ্ডবে ৩৫ রানে ৬ উইকেট হারালো বাংলাদেশ

স্টার্কের তাণ্ডবে ৩৫ রানে ৬ উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ।

স্টার্কের তাণ্ডবে ৩৫ রানে ৬ উইকেট হারালো বাংলাদেশ

ম্যাকাইতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের শুরুতেই বাংলাদেশের ব্যাটিং লাইনআপে তাণ্ডব চালিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। প্রথম ৪৫ মিনিটের মধ্যে তিনি তুলে নিয়েছেন পাঁচ উইকেট, যার ফলে লাঞ্চ বিরতির সময় বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেটে ৩৫ রান।

টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। স্টার্ক প্রথম বলেই শাদমান ইসলামকে ফিরিয়ে বাংলাদেশের উইকেট উৎসব শুরু করেন। তার ভেতরে ঢুকে আসা বল সামান্য বাইরে বেরিয়ে এসে শাদমানের ব্যাটের কানায় লাগে এবং গালিতে ক্যামেরন গ্রিন দুর্দান্ত ক্যাচ নেন।

এরপর একে একে তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক এবং লিটন দাসকে ফিরিয়ে ফাইফার পূর্ণ করেন স্টার্ক। তবে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন।

প্রায় ১০ ওভার অস্ট্রেলিয়াকে উইকেটবঞ্চিত রাখার পর, শেষ পর্যন্ত প্যাট কামিন্সের বলে ব্যাট-প্যাডের ফাঁক গলে বল ঢুকে গেলে মুশফিকও ফিরে যান। লাঞ্চের আগে বাকি সময়ে মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ টিকে থেকে সেশন শেষ করেন।

বিজ্ঞাপন