দীর্ঘ ২৩ বছর পর আগামীকাল সকালে অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডারউইনের মারারা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে না। তবে বাংলাদেশে সম্প্রচার স্বত্ব পেয়েছে স্ট্রিমিং সাইট ট্যাপম্যাড (Tapmad)। ট্যাপম্যাড অ্যাপ ডাউনলোড করার পর সাবস্ক্রাইব করে খেলা দেখা যাবে।
ভারত ও পাকিস্তানের দুটি টেলিভিশন চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে। ভারতের স্টার স্পোর্টস ওয়ান চ্যানেল এবং পাকিস্তানের টেন ক্রিকেট বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ সরাসরি দেখাবে।
সর্বশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেবারও সিরিজের প্রথম ম্যাচটি মারারা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল।