রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। রোববার (১০ আগস্ট) দেশটির বেলগোরদ অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় মেয়র জানিয়েছেন, হামলার ফলে অন্তত দু'টি অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এ ঘটনায় আহতদের মধ্যে দুই শিশু রয়েছেন এবং মোট অন্তত ২৫ জন আহত হয়েছেন। এছাড়া, হামলায় আরও কয়েকটি আবাসিক ও বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেন বেসামরিকদের ওপর ড্রোন হামলার অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেনি। একই দিনে রাশিয়ার অন্যান্য এলাকায়ও ইউক্রেনের ড্রোন হামলায় বেশকিছু ভবন ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।