সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ট্রাম্পের হুঁশিয়ারি: আগামী এক মাসে ইরানে কঠোর হামলা

ট্রাম্প আগামী ৪ সপ্তাহে ইরানের ওপর হামলার হুঁশিয়ারি দিয়েছেন।

ট্রাম্পের হুঁশিয়ারি: আগামী এক মাসে ইরানে কঠোর হামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ৪ সপ্তাহের মধ্যে ইরানের ওপর কঠোর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনায় তিনি আশা দেখছেন না। হামলার ফলে তেহরানের জন্য পরিস্থিতি অসহনীয় হয়ে উঠবে বলে জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "মার্কিন বাহিনীর হামলায় ইরান ধ্বংস হয়ে যাচ্ছে।"

তিনি আরও বলেন, ইরান সবসময় আলোচনা করতে চায়, কিন্তু প্রায়ই নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করে। ট্রাম্প বলেন, "পারমাণবিক বিষয়ে ১০/১৫ মিনিটেই সমাধান সম্ভব, কিন্তু তারা ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করে।"

এছাড়া, তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, তেহরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে মধ্যপ্রাচ্য নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশে ইরানের জব্দকৃত সম্পদের খোঁজ করার কথা জানান এবং এ অর্থ ইরানি জনগণের স্বার্থে ব্যয় করার পরিকল্পনা পুনর্ব্যক্ত করেন।

অন্যদিকে, কুয়েতের সেনাবাহিনী ইরানের বেশকিছু ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে।

বিজ্ঞাপন