রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের প্রধান বিচারপতি: প্রতিবেশী দেশগুলোর প্রতি বৈরিতা নেই

ইরানের প্রধান বিচারপতি প্রতিবেশী দেশগুলোর প্রতি বৈরিতা নেই বলে জানিয়েছেন।

ইরানের প্রধান বিচারপতি: প্রতিবেশী দেশগুলোর প্রতি বৈরিতা নেই

ইরানের প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি এজেই বলেছেন, প্রতিবেশী দেশগুলোর প্রতি তেহরানের কোনো বৈরিতা নেই।

শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তেহরানে সফররত ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদির সঙ্গে বৈঠকে এজেই বলেন, 'আমরা সবসময় আমাদের প্রতিবেশীদের সহায়তা করেছি এবং তারা যখনই দুর্যোগ বা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে, তখন তাদের পাশে দাঁড়িয়েছি।'

তিনি আরও বলেন, 'ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।'

এদিকে, উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর দিকে চলমান ইরানি হামলার বিষয়ে তিনি দাবি করেন, ইরান কেবল 'যুক্তরাষ্ট্রের আগ্রাসনের উৎসকেই' লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

বিজ্ঞাপন