শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
হরমুজ প্রণালিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, লারাক দ্বীপ কেঁপে ওঠে আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, ৫ লাখ ক্ষতিগ্রস্ত হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ অব্যাহত মাদারীপুরে ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক ইরানে মার্কিন হামলা, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের ইরানে মার্কিন হামলা অব্যাহত, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের গায়ানায় ফেরি দুর্ঘটনায় ২৭টি মৃতদেহ উদ্ধার গায়ানায় ফেরি ডুবির ঘটনায় ৬৬ যাত্রী নিখোঁজ, প্রাণহানির শঙ্কা হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা, টানা ৯ রাতের উত্তেজনা অব্যাহত হরমুজে উত্তেজনা বৃদ্ধি: ইরানে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা
বিনোদন

মিস্টার বিস্টের বিয়ের আনন্দ: প্রেমিকা থিয়া বয়সেনকে বিয়ে করলেন

মিস্টার বিস্ট ও থিয়া বয়সেনের বিয়ের খবর প্রকাশ্যে এসেছে।

মিস্টার বিস্টের বিয়ের আনন্দ: প্রেমিকা থিয়া বয়সেনকে বিয়ে করলেন

বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট (জিমি ডোনাল্ডসন) তার দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়সেনকে বিয়ে করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) ইনস্টাগ্রামে বিয়ের একাধিক ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নেন তিনি।

ছবির ক্যাপশনে মিস্টার বিস্ট লেখেন, ‘আমি মিসেস বিস্টকে খুঁজে পেয়েছি, আর এটাই ছিল আমার জীবনের সেরা দিন।’ বিয়ের আয়োজন ছিল একেবারেই ব্যক্তিগত, যেখানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনরা উপস্থিত ছিলেন।

বিয়েতে থিয়া বয়সেন পরেছিলেন আইভরি ও ন্যুড রঙের ওপর ফুল ও লেসের সূক্ষ্ম নকশার গাউন, অন্যদিকে, মিস্টার বিস্টের পরনে ছিল সাদা টাক্সেডো জ্যাকেট, সাদা শার্ট, কালো ট্রাউজার ও কালো বো-টাই।

জিমি ও থিয়ার পরিচয় হয় দক্ষিণ আফ্রিকায় এক অভিন্ন বন্ধুর মাধ্যমে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) থিয়াকে বার্তা পাঠিয়ে তার লেখা বই ‘দ্য মার্কড চিলড্রেন’ পড়ার আগ্রহ প্রকাশ করেন মিস্টার বিস্ট।

সম্পর্কের এক বছর পূর্ণ হওয়ার পর থিয়াকে বিয়ের প্রস্তাব দেন জিমি। তবে থিয়া এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ‘হিউম্যান কগনিটিভ নিউরোসাইকোলজি’ বিষয়ে স্নাতকোত্তর শেষ না করা পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত পিছিয়ে দেন।

এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে বাগদান সম্পন্ন করেন এই যুগল। সে সময় আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘পিপল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মিস্টার বিস্ট জানিয়েছিলেন, তিনি চাননি বিয়ের প্রস্তাবটি সুপার বোলের মতো বড় কোনো অনুষ্ঠানে হোক, বরং এটি হোক একান্ত ব্যক্তিগত ও ঘনিষ্ঠ।

বিয়ের আগে থিয়া বয়সেন বলেছিলেন, ‘আমার মনে হয় আমরা মানসিকভাবে অনেক আগেই বিবাহিত। আমাদের ভবিষ্যৎ, সন্তান এবং ৭০ বছর বয়সেও একসঙ্গে থাকার স্বপ্ন নিয়ে আমরা নিয়মিত কথা বলি। এই বিয়ে আমাদের সম্পর্কের আরেকটি সুন্দর ধাপ।’

বিজ্ঞাপন