মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

বাংলাদেশকে হালকাভাবে নেওয়া যাবে না—মার্কারমের সতর্কবার্তা

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্করাম বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছেন।

বাংলাদেশকে হালকাভাবে নেওয়া যাবে না—মার্কারমের সতর্কবার্তা

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছেন। তিনি বলেন, টাইগারদের পেস আক্রমণ বর্তমানে খুবই শক্তিশালী।

মার্কারম জানান, দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে। তিনি বলেন, 'বাংলাদেশ এখন ক্ষুধার্ত বাঘ। তাদের পেস বোলিং দারুণ উন্নতি করেছে। তাই কোনোভাবে বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই।'

দক্ষিণ আফ্রিকার এই বর্ষসেরা ক্রিকেটার শক্তিশালী ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার পাশাপাশি বাংলাদেশকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মার্কারম আরও জানান, আসন্ন টেস্ট সিরিজগুলোর পাশাপাশি আগামী বছরের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতিও চলছে। সেই লক্ষ্যে প্রতিটি সিরিজকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, আগামী ১৫ নভেম্বর স্যান্ডটনের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

বিজ্ঞাপন