শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, ৫ লাখ ক্ষতিগ্রস্ত হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ অব্যাহত মাদারীপুরে ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক ইরানে মার্কিন হামলা, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের ইরানে মার্কিন হামলা অব্যাহত, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের গায়ানায় ফেরি দুর্ঘটনায় ২৭টি মৃতদেহ উদ্ধার গায়ানায় ফেরি ডুবির ঘটনায় ৬৬ যাত্রী নিখোঁজ, প্রাণহানির শঙ্কা হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা, টানা ৯ রাতের উত্তেজনা অব্যাহত হরমুজে উত্তেজনা বৃদ্ধি: ইরানে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা অ্যান্ড্রু ও ট্রিস্টান টেটের গ্রেফতার: যুক্তরাজ্যে প্রত্যর্পণের সম্ভাবনা
খেলাধুলা

বিশ্বকাপ শেষে ইউরোপিয়ান শীর্ষ লিগগুলোর নতুন মৌসুম শুরু

বিশ্বকাপ শেষে ইউরোপিয়ান শীর্ষ লিগগুলোর নতুন মৌসুম শুরু হতে যাচ্ছে।

বিশ্বকাপ শেষে ইউরোপিয়ান শীর্ষ লিগগুলোর নতুন মৌসুম শুরু

২৩তম ফিফা বিশ্বকাপ ফুটবল সম্প্রতি শেষ হয়েছে, যেখানে শিরোপা জিতেছে স্পেন। মাসব্যাপী চলা এই টুর্নামেন্টের পর আগামী মাস থেকেই শুরু হতে যাচ্ছে ইউরোপিয়ান শীর্ষ লিগগুলোর নতুন মৌসুম।

এর আগে অনুষ্ঠিত হবে উয়েফা সুপার কাপ, যেখানে অংশ নেবে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও উয়েফা ইউরোপা লিগের সর্বশেষ চ্যাম্পিয়নদ্বয়। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ আগস্ট রাত ১টায়।

প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হবে ২১ আগস্ট। সেদিন রাত ১টায় আর্সেনালের প্রতিপক্ষ হবে চ্যাম্পিয়নশিপ থেকে উঠে আসা কভেন্ট্রি সিটি। পরদিন ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে হাল সিটির বিপক্ষে।

স্প্যানিশ লা লিগা শুরু হবে ১৫ আগস্ট রাত সাড়ে ১১টায় আলাভেস ও হেতাফের ম্যাচ দিয়ে। রিয়াল মাদ্রিদ ২২ আগস্ট রাত দেড়টায় এবং বার্সেলোনা ২৩ আগস্ট রাত দেড়টায় নিজেদের প্রথম ম্যাচ খেলবে।

ইতালিয়ান সিরি আ আগামী ২২ আগস্ট রাত সাড়ে ১০টায় শুরু হবে। প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন ইন্টার মিলানের মুখোমুখি হবে মোনৎসা।

জার্মান বুন্দেসলিগা ২৮ আগস্ট শুরু হবে, যেখানে প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ হবে স্টুটগার্ট।

ফরাসি লিগ ওয়ান ২১ আগস্ট শুরু হবে। প্রথম ম্যাচে মার্সেই ও স্ট্রাসবুর্গ মুখোমুখি হবে, এবং বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২৩ আগস্ট।

বিজ্ঞাপন