সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

হাসনাত আব্দুল্লাহ: মোদিকেও পালাতে হতে পারে, হাসিনা ফিরবেন

হাসনাত আবদুল্লাহ বলেছেন, মোদিকেও পালাতে হতে পারে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন।

হাসনাত আব্দুল্লাহ: মোদিকেও পালাতে হতে পারে, হাসিনা ফিরবেন

ভারতের দিল্লীতে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছেন, বর্তমান প্রধানমন্ত্রী মোদিকেও পালাতে হতে পারে এবং শেখ হাসিনা তাঁকে নিয়ে বাংলাদেশে ফিরবেন।

গতকাল বুধবার রাত ৯টায় বাগেরহাটের মোংলায় অনুষ্ঠিত এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এক পথসভায় তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, ‘তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর শেখ হাসিনার মন্ত্র মোংলায় গুমের পুনরাবৃত্তি ঘটেছে, যা কালো অধ্যায় হিসেবে রচিত হয়েছে।’ তিনি বলেন, গুম কমিশন গঠনের সুপারিশ করা হলেও, যে দলের সবচেয়ে বেশি নেতা-কর্মী নির্যাতিত হয়েছেন, আজ সেই দলটিই গুম কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

তিনি আরও বলেন, ‘দেশে বর্তমানে হাসিনা কাঠামো অত্যন্ত যত্নে টিকিয়ে রাখা হয়েছে।’ এনসিপির এই নেতা উল্লেখ করেন, ‘আমরা দেখেছি, শেখ হাসিনা যেই দেশে যান, সেই দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়। উনি বাংলাদেশ আসলে মনে হয় মোদিকেও সাথে নিয়ে আসতে হতে পারে।’

পথসভা শেষে হাসনাত আবদুল্লাহ এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য যুগ্ন সংগঠক মোল্যা রহমাতুল্লাহকে মোংলা পোর্ট পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন