শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে মার্কিন হামলায় ৫৩ বেসামরিক নাগরিক নিহত হরমুজ প্রণালিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, লারাক দ্বীপ কেঁপে ওঠে আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, ৫ লাখ ক্ষতিগ্রস্ত হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ অব্যাহত মাদারীপুরে ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক ইরানে মার্কিন হামলা, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের ইরানে মার্কিন হামলা অব্যাহত, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের গায়ানায় ফেরি দুর্ঘটনায় ২৭টি মৃতদেহ উদ্ধার গায়ানায় ফেরি ডুবির ঘটনায় ৬৬ যাত্রী নিখোঁজ, প্রাণহানির শঙ্কা হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা, টানা ৯ রাতের উত্তেজনা অব্যাহত
রাজনীতি

ডি-ফ্যাবের পরিবার পরিকল্পনা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন

ডি-ফ্যাবের পরিবার পরিকল্পনা শাখার ২৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

ডি-ফ্যাবের পরিবার পরিকল্পনা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন

ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ কর্তৃক "পরিবার পরিকল্পনা শাখা"-এর ২৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। এই কমিটি আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে।

বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আহ্বায়ক কমিটির অনুমোদন উপলক্ষে ডি-ফ্যাব পরিবারের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।

ডি-ফ্যাব পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়েছে। সংগঠনটি তাঁর ঘোষিত রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করে।

বিজ্ঞপ্তিতে ডি-ফ্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, উপদেষ্টা অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং "আমরা বিএনপি পরিবার"-এর আহ্বায়ক আতীকুর রহমান রুমনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

ডি-ফ্যাব কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক মো. আসাদুল্লাহ মিয়া ও সদস্য সচিব মো. নাজমুল হুদাসহ সকল সম্মানিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানানো হয়। সংগঠনটি দেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাবে বলেও জানানো হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে তাদের নেতৃত্বে পেশাগত দক্ষতা ও সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা করা হয়।

বিজ্ঞাপন