সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’ দেওয়ার ঘোষণা এনসিপির নেতা

জাতীয় নাগরিক পার্টির নেতা বিএনপিকে 'সন্ত্রাসী কার্ড' দেওয়ার ঘোষণা করেছেন কুড়িগ্রামে।

বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’ দেওয়ার ঘোষণা এনসিপির নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী বলেছেন, বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’ দেওয়া হবে। বুধবার কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নাসির উদ্দীন পাটোয়ারী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী বিএনপির জন্য কৃষি কার্ড, ধর্ম কার্ড, এবং প্রবাসী কার্ড চালু করেছেন। তিনি বলেন, “আমাদের খেটেখাওয়া মানুষের পকেটের টাকা কেটে নিয়ে এসব কার্ড দেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, এনসিপি কয়েকটি কার্ড তৈরির পরিকল্পনা করেছে। এর মধ্যে ‘সন্ত্রাসী কার্ড’ বিএনপিকে, ‘চাঁদাবাজি কার্ড’ ছাত্রদলকে এবং ‘দখলবাজি কার্ড’ যুবদলকে দেওয়া হবে।

এনসিপির নেতা বলেন, “আরেকটি সম্মিলিত কার্ড হবে, যার নাম হবে লাল কার্ড। এই লাল কার্ড মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ধরিয়ে দেওয়া হবে।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদসহ কুড়িগ্রাম জেলা নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন