মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের ক্যাসেমিরো

মেসির ক্লাবে যোগ দিলেন ব্রাজিলের ক্যাসেমিরো, চুক্তি ২০২৭ পর্যন্ত।

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের ক্যাসেমিরো

লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিতে নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছেন ব্রাজিলীয় মিডফিল্ডার ক্যাসেমিরো। ফ্রি এজেন্ট হওয়ায় কোনো ট্রান্সফার ফি ছাড়াই এই ব্রাজিলিয়ানের সার্ভিস পেয়েছে মায়ামি।

ইন্টার মায়ামি জানিয়েছে, ক্যাসেমিরোর সঙ্গে আপাতত ২০২৭ মৌসুম পর্যন্ত চুক্তি হয়েছে। তবে এই চুক্তি ২০২৯ সালের জুন পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে।

কিন্তু ক্যাসেমিরোকে দলে ভেড়ানোর পর একটি পুরোনো বিতর্কের সৃষ্টি হয়েছে, যা হলো তার 'ডিসকভারি প্রায়োরিটি রাইটস' ছিল লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির কাছে।

মেজর লিগ সকার (এমএলএস) নিশ্চিত করেছে যে, ক্যাসেমিরোর ডিসকভারি রাইট নিয়ে ইন্টার মায়ামি এবং এলএ গ্যালাক্সি একটি সমঝোতায় পৌঁছেছে।

এমএলএস জানিয়েছে, ট্যাম্পারিং অভিযোগের তদন্ত শেষ হলেই এই সমঝোতার শর্তাবলি প্রকাশ করা হবে। চলতি বছরের জানুয়ারিতে ক্যাসেমিরো ঘোষণা করেছিলেন যে, ৩০ জুন চুক্তি শেষ হলে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়বেন।

ধারণা করা হচ্ছিল, ২০২৬ বিশ্বকাপের পরই তিনি ইন্টার মিয়ামিতে যোগ দেবেন, যা এখন সত্যি হলো।

বিজ্ঞাপন