সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
রাজনীতি

সাতক্ষীরায় জামায়াত এমপির পদত্যাগের দাবিতে বিক্ষোভ

সাতক্ষীরায় জামায়াত এমপির পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরায় জামায়াত এমপির পদত্যাগের দাবিতে বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে শ্যামনগর উপজেলার প্রধান সড়ক ঘুরে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয় মিছিলটি।

বিক্ষোভকারীরা সেখানে এমপির কুশপুত্তলিকা দাহ করেন। বক্তারা অভিযোগ করেন, গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলনের কারণে তাকে জামায়াতের দলীয় ও এমপি পদ থেকে বহিষ্কার করতে হবে। তারা শ্যামনগরে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

এদিকে, জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বাগেরহাটের মোংলায়। এদিন দুপুরে পৌর মার্কেট চত্বরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা এমপির কুশপুত্তলিকা দাহ করেন এবং অভিযোগ করেন যে, তিনি অনৈতিক কাজ করেছেন।

কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন। উল্লেখ্য, গত সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে তাকে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।

বিজ্ঞাপন