শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জুলাইয়ের অভ্যুত্থানে অনৈক্য পরাজিতদের সুযোগ সৃষ্টি করেছে: মঞ্জু

জুলাইয়ের অভ্যুত্থানে অনৈক্য পরাজিতদের সুযোগ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন মঞ্জু।

জুলাইয়ের অভ্যুত্থানে অনৈক্য পরাজিতদের সুযোগ সৃষ্টি করেছে: মঞ্জু

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ী শক্তির মধ্যে অনৈক্য ও দ্বন্দ্ব পরাজিতদের পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ করে দিয়েছে।

তিনি বুধবার (২২ জুলাই) রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন। মঞ্জু বলেন, অভ্যুত্থানের পক্ষ শক্তিগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঞ্জু আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনকে স্বৈরাচারবিরোধী বৃহত্তর গণঅভ্যুত্থানে পরিণত করার ক্ষেত্রে বিভিন্ন ধর্মীয় নেতা ও মাদরাসাশিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাদের অংশগ্রহণ অভ্যুত্থানকে দেশের সর্বত্র ছড়িয়ে দিতে সাহায্য করেছে বলে তিনি মনে করেন।

বিজ্ঞাপন