জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম অভিযোগ করেছেন যে, বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় অবস্থান করেন।
গতকাল মঙ্গলবার রাতে নীলফামারী কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জেলা এনসিপি আয়োজিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, ‘দেশের প্রত্যেকটি থানায় যান, দেখবেন বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকে। উপজেলা কিংবা জেলার প্রত্যেকটা অফিসে যান, কোনো একজন অফিসারকে ওই অফিসে পান কিনা, অফিসের ভেতরে কিংবা বাইরে বিএনপির কাউকে না কাউকে অবশ্যই পাবেন।’
এনসিপির এই নেতা বিএনপি নেতা-কর্মীদের সমালোচনা করে বলেন, ‘আপনারা যদি অফিসগুলো এভাবে দখল করবেন তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বলেন–তারা অফিস ছেড়ে দিক, কালকে থেকে আপনারা অফিস চালানো শুরু করেন।’
তিনি আরও বলেন, ‘এইভাবে থানা দখলের রাজনীতি বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না।’