শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ ইস্তাম্বুলের কাছে জাহাজ সংঘর্ষ, ১০ নাবিক নিখোঁজ
আন্তর্জাতিক

কানাডার কিছু পণ্যে ৫০% নতুন শুল্ক আরোপ ট্রাম্পের

কানাডার পণ্যের ওপর ৫০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প, যা ইউএসএমসিএর লঙ্ঘন বলে দাবি করেছেন কানাডার প্রধানমন্ত্রী।

কানাডার কিছু পণ্যে ৫০% নতুন শুল্ক আরোপ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার কিছু পণ্যের ওপর নতুন করে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

ট্রাম্পের মতে, এই সিদ্ধান্তটি কানাডার বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের প্রেক্ষাপটে নেওয়া হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অ্যালকোহল, অটোমোবাইল ও দুগ্ধজাত পণ্যের বিরুদ্ধে অটোয়ার আচরণে অসন্তোষ প্রকাশ করেছেন।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন শুল্ক ৩০ দিনের মধ্যে কার্যকর হবে এবং এতে কানাডার ওয়াইন, হকি স্টিক, সিমেন্টসহ বিভিন্ন পণ্য অন্তর্ভুক্ত থাকবে।

নতুন এই শুল্ক জ্বালানি, পটাশ এবং পূর্বে খাতভিত্তিক শুল্কের আওতায় থাকা পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তবে, যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা মুক্ত বাণিজ্য চুক্তি (ইউএসএমসিএ) এর আওতাধীন কিছু পণ্যের ওপরও এই শুল্ক কার্যকর হবে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই শুল্ককে ইউএসএমসিএর সরাসরি লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ নিরসনে আলোচনা আরও জোরদার করতে কানাডা প্রস্তুত রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার কানাডার সঙ্গে সম্পর্ককে আরও চাপে ফেলতে পারে। ট্রাম্প কিছু দিন আগে কানাডার ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিও দিয়েছিলেন।

হোয়াইট হাউসের দাবি, গত বছর ট্রাম্পের শুল্কের পাল্টা ব্যবস্থা নেওয়া দেশগুলোর মধ্যে কানাডা ও চীন ছিল মাত্র দুটি দেশ। কানাডার অধিকাংশ প্রদেশ মার্কিন অ্যালকোহল কেনা বন্ধ করে দিয়েছে, যা ট্রাম্পের শুল্কের হুমকির প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন