ফরিদপুরের ভাঙ্গা থেকে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আতিয়ার দর্জি নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার গভীররাতে আজিমনগর এলাকায় র্যাব-১০-এর কোম্পানি কমান্ডা মেজর ফারহান মাহমুদ মোক্তাদারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মেজর ফারহান মাহমুদ মোক্তাদা এক সংবাদ সম্মেলনে জানান, আটককৃত ব্যক্তি একটি চক্রের সদস্য, যা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছিল।
গ্রেপ্তারকৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল ফোন এবং ৫টি এটিএম কার্ড। তিনি আরও জানান, আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া, মেজর মোক্তাদা সকলকে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় নিশ্চিত না করে কোনো আর্থিক লেনদেন বা গুরুত্বপূর্ণ তথ্য প্রদান থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে সতর্ক করেছেন।