শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত
খেলাধুলা

স্পেন-আর্জেন্টিনা: বিশ্বকাপ ২০২৬ ফাইনালের বিস্তারিত তথ্য

স্পেন ও আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

স্পেন-আর্জেন্টিনা: বিশ্বকাপ ২০২৬ ফাইনালের বিস্তারিত তথ্য

আটলান্টার সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। অন্যদিকে, ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পেন।

মেগা ফাইনালটি আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচে ইউরোপের সেরা দল স্পেন এবং দক্ষিণ আমেরিকার শক্তিশালী আর্জেন্টিনা মুখোমুখি হবে।

ম্যাচটি স্থানীয় সময় বিকেল ৩টায় (গ্রিনিচ মান সময় ১৯:০০ GMT) শুরু হবে। ৮২,৫০০ দর্শক ধারণক্ষমতার এই ভেন্যুতে বিশ্বকাপ ট্রফির জন্য লড়াই করবে দুই দল।

ম্যাচ শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয়ী দলের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন। ফিফা ইতোমধ্যে তার উপস্থিতি নিশ্চিত করেছে।

বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবারের মতো ফাইনালে জমকালো হাফটাইম শো আয়োজন করা হচ্ছে। এতে অংশগ্রহণ করবেন পপ কুইন ম্যাদোনা, শাকিরা, জাস্টিন বিবার, বিটিএস, বার্না বয় এবং কোল্ডপ্লে।

হাফটাইম শোয়ের জন্য বিরতি ৩০ মিনিটের হতে পারে। বিশেষ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন টম ক্রুজ ও রবি উইলিয়ামস।

অন্যদিকে, 'অপ্টা'র সুপারকম্পিউটার অনুযায়ী, স্পেনের জয়ের সম্ভাবনা ৪৫.১% এবং আর্জেন্টিনার ২৯.৪%। তবে দুই দলের মধ্যে কোনো পক্ষই ছাড় দিতে রাজি হবে না।

বিজ্ঞাপন