মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

মেসির কোলে ইয়ামাল: ইউনিসেফ নিশ্চিত করেছে ছবিটি আসল

মেসির কোলে ইয়ামাল: ইউনিসেফ নিশ্চিত করেছে ছবিটি আসল এবং এটি ২০০৭ সালে তোলা হয়েছিল।

মেসির কোলে ইয়ামাল: ইউনিসেফ নিশ্চিত করেছে ছবিটি আসল

আর্জেন্টিনা ফুটবল দলের তারকা লিওনেল মেসির কোলে স্পেনের তরুণ খেলোয়াড় লামিন ইয়ামালের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ছবিটি নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন, তবে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ নিশ্চিত করেছে যে এটি সত্যিই একটি বাস্তব ছবি।

২০০৭ সালে, বার্সেলোনার ক্যাম্প ন্যুর ড্রেসিংরুমে একটি দাতব্য ক্যালেন্ডারের ফটোশুটের জন্য মেসি ও ইয়ামালের এই ছবি তোলা হয়েছিল। তখন মেসির বয়স ছিল ২০ বছর।

ইউনিসেফ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে উল্লেখ করেছে যে, ছবিটি আসল এবং এটি ১৮ বছরেরও বেশি সময় আগে তোলা হয়েছে।

পোস্টে বলা হয়েছে, লামিন ইয়ামাল ও তার মা শিলার সঙ্গে মেসির সাক্ষাৎ হয়েছিল ইউনিসেফের তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠানে।

এছাড়া, মেসি ও ইয়ামাল উভয়েই ইউনিসেফের ‘গুডউইল অ্যাম্বাসেডর’ হিসেবে শিশুদের অধিকারের পক্ষে কথা বলেন এবং তাদের সহায়তা করেন।

ইউনিসেফের উদ্দেশ্য হলো, প্রতিটি শিশু যেন সুস্থভাবে বেড়ে ওঠে এবং নিজেদের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে পারে।

বিজ্ঞাপন