শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানে মার্কিন বাহিনীর বোমাবর্ষণ, বেসামরিক এলাকায় হামলা

মার্কিন বাহিনী ইরানের একাধিক শহরে বোমাবর্ষণ করেছে, আহত হয়েছে বেশ কয়েকজন।

ইরানে মার্কিন বাহিনীর বোমাবর্ষণ, বেসামরিক এলাকায় হামলা

মার্কিন বাহিনী আবারও ইরানে হামলা চালিয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার প্রতিক্রিয়ায় একাধিক শহরে বোমাবর্ষণ করা হয়।

বন্দর নগরী সিরিক, বন্দর আব্বাস ও কেশম দ্বীপে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি জানায়, কৌশলগত গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে অন্তত ছয় দফা এবং সিরিকে ৭ থেকে ৯ বার বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে।

বোমার আঘাতে সিরিকে বেশ কয়েকজন আহত হয়েছে। বন্দর আব্বাসে টেলিযোগাযোগ টাওয়ার, মাছ ধরার জেটি সহ অন্তত ১০টি লক্ষবস্তুতে হামলা চালানো হয়েছে।

মার্কিন সেন্টকম এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে। ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী, জ্বালানি রফতানির অনুমতি দেওয়া ছাড়পত্র বাতিল করার পরপরই এই অভিযান শুরু হয়।

তেহরান এই হামলাকে চলমান যুদ্ধবিরতির চরম লঙ্ঘন হিসেবে নিন্দা করেছে।

বিজ্ঞাপন