সিরিয়া সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাকরনের হোটেলের কাছে মঙ্গলবার (৭ জুলাই) জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ফলে দামেস্ক শহরের বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সিরিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীতে অন্তত দুবার বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। এই ঘটনায় চার পুলিশ সদস্যসহ আহত হয়েছেন কমপক্ষে ১৮ জন।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের সময় ম্যাকরন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবনের দিকে যাচ্ছিলেন। ফরাসি কর্তৃপক্ষ দাবি করেছে যে, ম্যাকরন বিস্ফোরণের আওয়াজ শোনেননি।
বাশার আল আসাদের পতনের পর এটি ইউরোপের কোনো শীর্ষ নেতার সিরিয়া সফর। এই ঘটনা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়াতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে।