সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পাকিস্তানের সোয়াতে আত্মঘাতী হামলায় নিহত ৭, আহত ১৮ গ্রীসে দাবানলের তাণ্ডব, নিহত ৩ অগ্নিনির্বাপক কর্মী ইন্দোনেশিয়ার ফেরিতে অগ্নিকাণ্ড: ৫ নিহত, ৪১ জন নিখোঁজ গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮ ফিলিস্তিনি, ট্রাম্পের দাবির প্রেক্ষিতে সংঘর্ষ মস্কোর রেস্তোরাঁয় বিস্ফোরণে ৩ নিহত, ২১ আহত মস্কোতে ইতালীয় রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩ যুক্তরাষ্ট্রে রেস্টুরেন্টে বন্দুক হামলায় ৩ জন নিহত আইডাহোর ফাস্ট ফুড রেস্তোরাঁয় বন্দুকধারীর হামলায় নিহত কয়েকজন কলম্বিয়ায় গাড়ি বোমা হামলায় ১১ আহত, নির্বাচন সামনে গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
খেলাধুলা

শেষ মুহূর্তের গোলে পানামাকে হারালো ঘানা বিশ্বকাপে

শেষ মুহূর্তের গোলে পানামাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে ঘানা।

শেষ মুহূর্তের গোলে পানামাকে হারালো ঘানা বিশ্বকাপে

ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচে পানামাকে ১-০ গোলে পরাজিত করেছে ঘানা। ক্যালেব ইরেনকির জয়সূচক গোলে নাটকীয়ভাবে জয় নিশ্চিত করে আফ্রিকার দেশটি। ম্যাচটি কানাডার টরন্টোতে বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হয়।

ম্যাচের শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে ব্র্যান্ডন থমাস-আসান্তের দুর্দান্ত অ্যাসিস্ট থেকে গোলটি করেন ইরেনকি। এই জয়ের মাধ্যমে ব্ল্যাক স্টাররা প্রথমবারের মতো পানামাকে হারাল।

ম্যাচের অধিকাংশ সময় আধিপত্য দেখিয়েছে পানামা। তারা বল পজেশন এবং আক্রমণে এগিয়ে ছিল। তবে ঘানা সুযোগসন্ধানী হিসেবে খেলেছে এবং অভিজ্ঞ কোচ কার্লোস কুইরোজের কৌশলে গোলের সম্ভাবনা তৈরি করেছে।

দুই দলের ফিনিশিং ব্যর্থতায় যখন ম্যাচ নিশ্চিত ড্রর দিকে যাচ্ছিল, তখনই ব্র্যান্ডন থমাস-আসান্তে পানামার ডি বক্সে প্রবেশ করে। তার পাস থেকে গোলটি করেন ইরেনকি।

এই জয়ের ফলে ইংল্যান্ডের সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে রয়েছে ঘানা। ‘এল’ গ্রুপে পানামা ও ক্রোয়েশিয়া যথাক্রমে তিন ও চার নম্বরে রয়েছে।

বিজ্ঞাপন