বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
ব্রেকিং
ময়মনসিংহে স্বামীর সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী ক্যালিফোর্নিয়ায় B-52 বোমারু বিমান দুর্ঘটনা: ৮ জন নিহত লালমনিরহাটে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার গাজায় যুদ্ধবিরতির ৮ মাসেও ইসরায়েলি হামলা, আরও ৭ নিহত রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডে পেশাদার খুনিরা দ্রুত পালিয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন বছরের ফিলিস্তিনি শিশুর মৃত্যু যশোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার ইরানের সাথে যুদ্ধের সমাপ্তি: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৯, কিয়েভের ঐতিহাসিক গির্জায় আগুন মিজৌরিতে উড়োজাহাজ বিধ্বস্ত, ১২ জনের মৃত্যু
আন্তর্জাতিক

ইসরায়েলে বাধ্যতামূলক সামরিক আইনের বিরুদ্ধে বিক্ষোভ, শতাধিক আটক

ইসরায়েলে বাধ্যতামূলক সামরিক আইনের বিরুদ্ধে বিক্ষোভে শতাধিক কট্টরপন্থি ইহুদি আটক হয়েছে।

ইসরায়েলে বাধ্যতামূলক সামরিক আইনের বিরুদ্ধে বিক্ষোভ, শতাধিক আটক

ইসরায়েলে কট্টরপন্থি যুবকদের বাধ্যতামূলক সামরিক বাহিনীতে অন্তর্ভুক্তির প্রতিবাদে আবারও বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) ‘বেইত লিদ’ সামরিক কারাগারের সামনে শত শত আল্ট্রা-অরথোডক্স ইহুদিরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভের সময় আন্দোলনকারীরা বাধ্যতামূলক সামরিক আইনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং আটক যুবকদের মুক্তির দাবিতে বিভিন্ন সরকার-বিরোধী স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারাগার ও এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়।

ইসরায়েলের প্রচলিত আইন অনুযায়ী, ১৮ বছর বয়সী প্রতিটি নাগরিকের জন্য নির্দিষ্ট সময়ের সামরিক সেবা বাধ্যতামূলক। তবে ধর্মীয় শিক্ষা ও উপাসনায় নিয়োজিত আল্ট্রা-অরথোডক্স যুবকরা এতদিন এই নিয়মের বাইরে বিশেষ ছাড় পেয়ে আসছিলেন। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই তারা এই সুবিধা ভোগ করে আসছিলেন।

কিন্তু গাজা ও লেবাননে দীর্ঘমেয়াদি যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনীতে চরম সেনা সংকট দেখা দেয়। এর জেরে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকার কট্টরপন্থি ইহুদিদের এই বিশেষ সুবিধা বাতিল করে সবার জন্য সামরিক বাহিনীতে যোগ দেওয়া বাধ্যতামূলক করে আইন পাস করে।

সরকারের এই সিদ্ধান্তের পর থেকেই দেশটির কট্টরপন্থি ধর্মীয় গোষ্ঠীগুলো রাজপথে নেমে আসে, যা বর্তমানে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য একটি বড় সংকট তৈরি করেছে।

বিজ্ঞাপন