আজ দেশের ক্রীড়াপ্রেমীদের জন্য বিশেষ দিন। ফুটবল ও ক্রিকেট—দুই অঙ্গনেই আজ রয়েছে উত্তেজনাপূর্ণ ম্যাচের ভিড়।
ফুটবল বিশ্বকাপে আজ অনুষ্ঠিত হবে ৬টি ম্যাচ, যা শুরু হবে ভোর থেকে এবং চলবে আগামীকাল সকাল পর্যন্ত।
ক্রিকেটে, বাংলাদেশের পুরুষ ও নারী উভয় দলই মাঠে নামছে। পুরুষ দলটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে খেলবে, যেখানে তারা হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামবে।
অন্যদিকে, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নারী দল নেদারল্যান্ডসের মুখোমুখি হবে।
আজকের খেলার পূর্ণাঙ্গ টিভি সূচি নিম্নরূপ:
- হাইতি বনাম স্কটল্যান্ড - সকাল ৭টা, সরাসরি: বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
- অস্ট্রেলিয়া বনাম তুরস্ক - সকাল ১০টা, সরাসরি: বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
- জার্মানি বনাম কুরাসাও - রাত ১১টা, সরাসরি: বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
- নেদারল্যান্ডস বনাম জাপান - রাত ২টা, সরাসরি: বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
- আইভরিকোস্ট বনাম ইকুয়েডর - আগামীকাল ভোর ৫টা, সরাসরি: বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
- সুইডেন বনাম তিউনিসিয়া - আগামীকাল সকাল ৮টা, সরাসরি: বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া (৩য় ওয়ানডে) - বেলা ১১টা, সরাসরি: নাগরিক টিভি ও টি স্পোর্টস
- আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬ - বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, বেলা ৩টা ৩০ মিনিট, সরাসরি: স্টার স্পোর্টস ১
- সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, সরাসরি: স্টার স্পোর্টস ১