শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

মেসি জিতলেন প্রিন্সেস অব আস্তুরিয়াস ক্রীড়া পুরস্কার

মেসি জিতলেন প্রিন্সেস অব আস্তুরিয়াস ক্রীড়া পুরস্কার, ফুটবলারদের মধ্যে এককভাবে প্রথমবারের মতো।

মেসি জিতলেন প্রিন্সেস অব আস্তুরিয়াস ক্রীড়া পুরস্কার

বিশ্বকাপের আগে লিওনেল মেসি অর্জন করেছেন স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস ক্রীড়া পুরস্কার’। এই পুরস্কারের মাধ্যমে ফুটবলারদের মধ্যে এককভাবে পুরস্কার জেতার অনন্য কীর্তি গড়লেন তিনি।

প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড শিল্প, সাহিত্য, সমাজবিজ্ঞান, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা এবং ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করে। এবার এই সম্মাননা পেলেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি।

মাঠে এবং মাঠের বাইরের কার্যক্রমের জন্য মেসিকে এই পুরস্কার প্রদান করা হয়। বিচারক প্যানেল, যার মধ্যে ফাউন্ডেশনটির সভাপতি তেরেসা পেরালেসও রয়েছেন, ভোটের মাধ্যমে মেসিকে নির্বাচিত করে।

বিচারক প্যানেল এক বিবৃতিতে জানায়, ‘মেসির অসাধারণ প্রতিভা, ব্যতিক্রমী ক্রীড়া ক্যারিয়ার এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে দীর্ঘদিন ধরে পরিচালিত মানবিক কর্মকাণ্ডের জন্য এই সম্মাননা দেওয়া হয়েছে।’

মেসি ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপাজয়ী খেলোয়াড়। মাঠে তাঁর আদর্শ আচরণ ও দলগত খেলার প্রতি অঙ্গীকারের জন্যও তিনি সকলের শ্রদ্ধা অর্জন করেছেন।

মেসির আগে এই পুরস্কার পেয়েছেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল, সাবেক ফর্মুলা ওয়ান বিশ্বচ্যাম্পিয়ন মিখায়েল শুমাখার এবং টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। ২০১২ সালে শাভি এরনান্দেস ও ইকার ক্যাসিয়াস যৌথভাবে পুরস্কারটি জিতেছিলেন।

মেসি পুরস্কারটি জিতে নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘আমি এই স্বীকৃতির জন্য ভীষণ গর্বিত। এটি শুধুমাত্র মাঠে আমার পারফরম্যান্সের জন্য নয়, মাঠের বাইরের কাজগুলোকেও স্বীকৃতি দিয়েছে। আমি আনন্দিত ও কৃতজ্ঞ।’

বিজ্ঞাপন