কপ-৩১ সম্মেলন নির্ধারিত সময় পেরিয়ে গেলেও চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারেনি। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু বিষয়ক কমিশনার ভপকে হুকস্ট্রা এ বিষয়ে সতর্ক করেছেন।
তিনি জানান, প্রয়োজনীয় সমঝোতা না হলে সম্মেলন চুক্তি ছাড়াই শেষ হতে পারে। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত এই সম্মেলন শুক্রবার শেষ হওয়ার কথা ছিল, কিন্তু শনিবারও প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারেননি।
জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু অর্থায়ন নিয়ে আলোচকদের মধ্যে মতবিরোধের কারণে আলোচনা আটকে আছে। কপ-৩১ এর সভাপতি মুরাত কুরুম, ইউরোপীয় ইউনিয়ন; অস্ট্রেলিয়া ও সৌদি আরবের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন অচলাবস্থা কাটানোর জন্য।
কুরুম বলেন, তারা শেষ মুহূর্ত পর্যন্ত সমঝোতার চেষ্টা চালিয়ে যাবেন। তবে হুকস্ট্রার বক্তব্য অনুযায়ী, সম্মেলন চুক্তি ছাড়াই শেষ হওয়ার ঝুঁকি রয়েছে।