বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
বিনোদন

২৩ অক্টোবর মুক্তি পাচ্ছে হরর সিনেমা ‘ক্লেফেইস’

ডিসি কমিকসের ভিলেন ক্লেফেইস নিয়ে নির্মিত হরর সিনেমা ‘ক্লেফেইস’ ২৩ অক্টোবর মুক্তি পাচ্ছে।

২৩ অক্টোবর মুক্তি পাচ্ছে হরর সিনেমা ‘ক্লেফেইস’

বিশ্বব্যাপী ২৩ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে ডিসি কমিকসের পরিচিত ভিলেন ক্লেফেইসকে কেন্দ্র করে নির্মিত হরর সিনেমা ‘ক্লেফেইস’। একই দিনে বাংলাদেশে স্টার সিনেপ্লেক্সেও এটি মুক্তি পাবে।

জেমস ওয়াটকিন্স পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন টম রিস হ্যারিস, নাওমি অ্যাকি, ম্যাক্স মিঙ্গেলা, ডেভিড ডেনসিক এবং এডি মারসন। ক্লেফেইস চরিত্রটি ব্যাটম্যান ইউনিভার্সের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা শরীরের আকৃতি পরিবর্তন করতে সক্ষম।

গল্পের কেন্দ্রীয় চরিত্র ম্যাট হ্যাগেন, একজন উচ্চাকাঙ্ক্ষী অভিনেতা, যার মুখ স্থানীয় অপরাধী চক্রের প্রধানের কারণে বিকৃত হয়ে যায়। এর ফলে তার অভিনয়জীবন এবং ব্যক্তিজীবন বিপর্যয়ের মুখে পড়ে। যখন তার আশপাশের মানুষ তাকে ছেড়ে চলে যায়, তখন ম্যাট একটি অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতির সাহায্য নেয়।

চিকিৎসাটি তাকে আগের চেহারা ফিরিয়ে দিতে সক্ষম হলেও ভয়াবহ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। ধীরে ধীরে তিনি এমন এক সত্তায় পরিণত হন, যে নিজের পরিচয় এবং মানবিকতা হারাতে শুরু করেন।

সিনেমাটি সাধারণ সুপারহিরোনির্ভর অ্যাকশন গল্প নয়, বরং বডি হরর ঘরানার একটি কাজ, যেখানে মানুষের শরীরের অস্বাভাবিক পরিবর্তনকে আতঙ্কের উৎস হিসেবে উপস্থাপন করা হয়েছে।

পরিচালক জেমস ওয়াটকিন্স এবং চিত্রনাট্যকার মাইক ফ্ল্যানাগানের এই সিনেমা ডিসি কমিকসের তুলনামূলক কম পরিচিত ভিলেনকে নিয়ে নির্মিত। এটি প্রচলিত সুপারহিরো ফর্মুলার বাইরে গিয়ে নতুন ধরনের একটি গল্প উপস্থাপন করছে।

সিনেমাটির ট্রেলার এবং সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর এটি সিনেপ্রেমী ও সমালোচকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

বিজ্ঞাপন