রাজশাহীর মাদরাসা মাঠে মঙ্গলবার (২০ অক্টোবর) এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পলাতকরা বেহেশতের টিকিট বিক্রেতাদের মাধ্যমে অর্থ সরবরাহ করছে। তিনি জানান, গোয়েন্দাদের কাছে শ্রমিক অসন্তোষের চেষ্টার বিষয়ে স্পষ্ট তথ্য রয়েছে।
তারেক রহমান বলেন, দুই পক্ষ এক হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তিনি জনগণকে সচেতন হতে আহ্বান জানান এবং বলেন, "একটি দল মুখে চব্বিশের কথা বলে, কিন্তু তারা শহীদদের স্মরণে অনুষ্ঠানে উপস্থিত ছিলো না।"
প্রধানমন্ত্রী দাবি করেন, বিএনপির কর্মসূচি সফল হতে বাধা দিতে কিছু দল কাজ করছে। তিনি জনগণের প্রতি আহ্বান জানান আগামী পাঁচ বছর বিএনপিকে সমর্থন দেওয়ার জন্য।
তিনি আরও বলেন, "বিদেশ থেকে কেউ এসে দেশ গড়ে দিয়ে যাবে না। নিজেদেরকেই গড়তে হবে।" তিস্তা ও পদ্মায় ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দেন এবং পানির ন্যায্য হিস্যা গ্রহণের আশ্বাস দেন।