যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন রেটিং রেকর্ড নিম্নে নেমে এসেছে, যা আগামী মধ্যবর্তী নির্বাচনে তার দলের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে। রিওটার্স/আইপসোসের একটি জরিপে দেখা গেছে, বেশিরভাগ আমেরিকান ট্রাম্পের কার্যক্রমে অসন্তুষ্ট।
জরিপ অনুযায়ী, ৩১ শতাংশ আমেরিকান ট্রাম্পের কার্যক্রমে সন্তুষ্ট, যা তার দুই মেয়াদের মধ্যে সর্বনিম্ন। গত দুই সপ্তাহ আগে এই সংখ্যা ছিল ৩২ শতাংশ। আগামী ৩ নভেম্বরের নির্বাচনে ভোট দেওয়ার পরিকল্পনা করা আমেরিকানদের মধ্যে ৪৭ শতাংশ ডেমোক্র্যাটদের সমর্থন জানিয়েছেন, যেখানে ৩৫ শতাংশ রিপাবলিকানদের পক্ষে।
বর্তমানে রিপাবলিকানরা হাউজে ২১৮-২১৪ আসনে সামান্য সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে এবং সিনেটেও ৫৩-৪৭ আসনে নেতৃত্ব দিচ্ছে। তবে, ডেমোক্র্যাটরা উভয় ঘরে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য কঠোর প্রচারণা চালাচ্ছে, যা ট্রাম্পের জন্য বড় সমস্যা হতে পারে।
জরিপে অংশগ্রহণকারী মহিলাদের মধ্যে ডেমোক্র্যাটদের সমর্থন বাড়ছে, যা রিপাবলিকানদের জন্য উদ্বেগজনক। ৪০ শতাংশ ভোটার মনে করেন, ডেমোক্র্যাটরা অর্থনীতি পরিচালনায় ভালো।
বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের নিম্ন রেটিং এবং মার্কিন-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে রিপাবলিকানদের জন্য নির্বাচনের ফলাফল খারাপ হতে পারে। ১৯৪৬ সাল থেকে অনুষ্ঠিত ২০টি মধ্যবর্তী নির্বাচনের মধ্যে ১৮টিতে ক্ষমতাসীন দল আসন হারিয়েছে।
সেন্টার ফর পলিটিক্সের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্টের অনুমোদন রেটিং সাধারণত নির্বাচনের আগে কিছুটা বাড়ে, তবে ভোটারদের ভোট দেওয়ার প্রবণতা অনেকাংশে নির্ভর করে দলের প্রচারণার ওপর।