মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

তেল আবিবে বিক্ষোভের মুখে পড়েন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

তেল আবিবে প্রতিরক্ষামন্ত্রী বেন গাভিরের জনসমাবেশে ব্যাপক বিক্ষোভের ঘটনা ঘটেছে।

তেল আবিবে বিক্ষোভের মুখে পড়েন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

রোববার (১৮ অক্টোবর) তেল আবিব বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেন গাভিরের একটি জনসমাবেশে ব্যাপক বিক্ষোভ ঘটে। বিক্ষোভকারীরা মঞ্চে উঠার সাথে সাথে প্রতিবাদ শুরু করে।

বিক্ষোভকারীরা 'এখানে কোনো ফ্যাসিজম চলবে না' স্লোগান দিয়ে প্রতিবাদ করেন। তাদের সরিয়ে দিতে গেলে নিরাপত্তাকর্মীদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা।

সেখানে পরিস্থিতি অনিয়ন্ত্রিত হয়ে পড়লে নিরাপত্তাকর্মীদের সহায়তায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বেন গাভির। এই ঘটনার পর এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

বিজ্ঞাপন