বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

পাকিস্তানের টেস্ট সিরিজে ভরাডুবির পর ১১ পয়েন্ট কাটা হলো

পাকিস্তানের ১১ পয়েন্ট কাটা হলো ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ধীরগতির ওভাররেটের কারণে।

পাকিস্তানের টেস্ট সিরিজে ভরাডুবির পর ১১ পয়েন্ট কাটা হলো

ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ভরাডুবির পর পাকিস্তানের জন্য আরও একটি দুঃসংবাদ এসেছে। এজবাস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ধীরগতির ওভাররেটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পাকিস্তানের ১১ পয়েন্ট কেটে নিয়েছে।

আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, এজবাস্টন টেস্টে সময়ের ছাড় হিসেব করেও পাকিস্তান নির্ধারিত সময়ের মধ্যে ১১ ওভার কম বোলিং করেছিল। ডব্লুটিসির নিয়ম অনুযায়ী, প্রতি কম ওভারের জন্য একটি করে পয়েন্ট কাটা হয়। ফলে পাকিস্তানের ১১ পয়েন্ট কাটা হয়েছে।

মাঠের আম্পায়ার পল রেইফেল ও ক্রিস গ্যাফানি, তৃতীয় আম্পায়ার আল্লাহুদিয়েন পালেকার এবং চতুর্থ আম্পায়ার রাসেল ওয়ারেনের অভিযোগের ভিত্তিতে এই শাস্তি দেন এমিরেটস আইসিসি এলিট প্যানেল অব ম্যাচ রেফারির রঞ্জন মাদুগালে।

এই শাস্তির ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পাকিস্তান আরও নিচে চলে গেছে। ১১ পয়েন্ট কাটা হওয়ায় বর্তমানে বাবর আজমের দলের পয়েন্ট ৫। তাদের চেয়ে ওপরে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৩০।

ডব্লুটিসির পয়েন্ট তালিকা ম্যাচ ও পয়েন্টের ভাগাভাগিতে শতাংশের ভিত্তিতে (পিসিটি) তৈরি হয়। পাকিস্তানের পিসিটি এখন ৪.৬৩। শীর্ষ চারে থাকা দলের মধ্যে অস্ট্রেলিয়ার পিসিটি ৮০.০০, দক্ষিণ আফ্রিকার ৭৫, নিউজিল্যান্ডের ৭২.২২ এবং বাংলাদেশের ৫৫.৫৬।

বিজ্ঞাপন