মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

লামিন ইয়ামালের দাবি: ব্যালন ডি’অর জেতার একমাত্র যোগ্য আমি

লামিন ইয়ামাল ব্যালন ডি’অর জেতার জন্য নিজেকে সবচেয়ে যোগ্য দাবি করেছেন।

লামিন ইয়ামালের দাবি: ব্যালন ডি’অর জেতার একমাত্র যোগ্য আমি

কিলিয়ান এমবাপ্পের পর এবার ব্যালন ডি অর জেতার দাবিতে নাম লিখালেন লামিন ইয়ামাল। তিনি দাবি করেছেন, এই পুরস্কারের জন্য তিনিই সবচেয়ে যোগ্য। যদিও তিনি এমবাপ্পেকে তার সেরা প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করেছেন।

ইয়ামাল বলেন, "আমি ব্যালন ডি’অর কাকে দিবো? আমি সত্যিই মনে করি, খুব সম্ভবত দুজন খেলোয়াড় আছেন, যারা বিশ্বসেরা। আমার কাছে কিলিয়ান এমবাপে ও আমি সেরা দুই খেলোয়াড়। যারা ম্যাচ দেখে তারা তা ভালো করেই জানে। তবে এই বছর আমি এই পুরষ্কার পাওয়ার যোগ্য।"

সম্প্রতি স্পেনের বিশ্বকাপজয়ী তারকা ইয়ামাল লা-লিগার একটি ম্যাচে জোড়া গোল করেছেন। তার পারফরম্যান্স এবং স্পেনের বিশ্বকাপ জয় তাকে ব্যালন ডি অরের দাবিদার হিসেবে সামনে এনেছে।

এদিকে, এমবাপ্পেও নিজের যোগ্যতা নিয়ে আত্মবিশ্বাসী। তিনি বলেন, "আমি বিশ্বাস করি যে ব্যালন ডি’অর পুরস্কারটি খেলোয়াড়ের পারফর্ম্যান্স দেখে দেওয়া উচিত। এটি একটি ব্যক্তিগত পুরষ্কার। আমি বিশ্বাস করি, এ বছর আমি এটি জিততে পারি।"

লন্ডনে আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। ইতোমধ্যে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে ইয়ামালের নামেও স্থান পাওয়া গেছে।

বিজ্ঞাপন