বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

চ্যাম্পিয়নস লিগে নতুন নিয়মে ফুটবলে আসছে পরিবর্তন

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন।

চ্যাম্পিয়নস লিগে নতুন নিয়মে ফুটবলে আসছে পরিবর্তন

আজ শুরু হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর— চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম। ৩৬ দলের এই প্রতিযোগিতায় মাঠের ফুটবলের সঙ্গে নতুন বেশ কয়েকটি নিয়মও যুক্ত হচ্ছে।

নতুন নিয়মগুলোর মধ্যে অন্যতম হলো, বদলি হওয়া খেলোয়াড়কে মাঠ ছাড়তে হবে ১০ সেকেন্ডের মধ্যে। যদি এই সময়ের মধ্যে মাঠ না ছাড়ে, তবে নতুন খেলোয়াড়কে মাঠে ঢুকতে দেওয়া হবে না।

থ্রো-ইন এবং গোল-কিকের ক্ষেত্রে রেফারি ৫ সেকেন্ডের কাউন্টডাউন দিতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে থ্রো-ইন বা গোল-কিক না নিলে প্রতিপক্ষ দলকে বল দেওয়া হবে।

চোট পেলে ফিজিও ডাকলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে অন্তত এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে, তবে গোলকিপারদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়।

ভিএআর-এর ক্ষমতা আরও বাড়ানো হয়েছে। এখন থেকে ভুল কার্ড প্রদানের ক্ষেত্রে ভিএআর সরাসরি হস্তক্ষেপ করতে পারবে এবং রেফারিকে পুনর্বিবেচনার পরামর্শ দিতে পারবে।

মাঠে মুখ ঢেকে কথা বলার ক্ষেত্রে নতুন নিয়ম চালু হয়েছে। অখেলোয়াড়সুলভ আচরণের জন্য হলুদ কার্ড দেওয়া হবে, সরাসরি লাল কার্ড নয়।

হলুদ কার্ডের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। চারটি হলুদ কার্ড পেলেই এক ম্যাচের নিষেধাজ্ঞা হবে, যা আগে তিনটি ছিল। কোয়ার্টার ফাইনাল শেষে হলুদ কার্ডের হিসাব মুছে যাবে।

চ্যাম্পিয়নস লিগের মূল কাঠামো অপরিবর্তিত থাকবে, ৩৬টি দল লিগ পর্বে অংশ নেবে এবং শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোতে যাবে। নতুন নিয়মগুলোর লক্ষ্য হলো সময় নষ্ট কমানো এবং ম্যাচের গতি বাড়ানো।

বিজ্ঞাপন