লা লিগার সর্বশেষ ম্যাচে রেয়াল বেতিসের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে রেয়াল মাদ্রিদ। এই ম্যাচে পেনাল্টি মিস করেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, যার পর তাকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে।
এমবাপ্পে সংবাদ সম্মেলনে জানান, এবারের বালন দ’রে সুযোগ থাকলে নিজেকেই পুরস্কার তুলে দিতেন। তিনি বলেন, "আপনি যখন রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন, তখন এসব পুরস্কারের সঙ্গে আপনার নাম জড়াবেই।"
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আজ রাতে রেয়াল মাদ্রিদ ইন্তার মিলানের মুখোমুখি হবে। এমবাপ্পে পিএসজি ছেড়ে রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা অর্জন করতে পারেননি।
ম্যাচের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমবাপ্পে বলেন, "আমি বলব, অবশ্যই আমারও উন্নতি করতে হবে। তবে চাইলে আমি মজা করে বলতে পারি, আমি বেশি গোল করি।"
এমবাপ্পে উল্লেখ করেন, "বালন দ’রে ভোট দেওয়ার সুযোগ থাকলে নিজেকেই ভোট দিতাম। কারণ, একজন খেলোয়াড় ব্যক্তিগতভাবে কী করেছে, সেটাই আমাদের দেখা উচিত।"
তিনি আরও বলেন, "বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়া— এটা মানুষের মনে গেঁথে থাকে। চ্যাম্পিয়নস লিগ ও বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা হওয়া একটি অসাধারণ অর্জন।"
এমবাপ্পে নিজেকে বিশ্বের সেরা খেলোয়াড় মনে করেন কি না, এমন প্রশ্নের জবাবে বলেন, "সবসময়ই নিজেকে বিশ্বের সেরা খেলোয়াড় মনে করি। তবে এটা ব্যক্তিগত বিষয়।"
শেষে এমবাপ্পে জানান, "এ বছর বালন দ’র জেতার জন্য ভালো একটা বছর হতে পারে। তবে ভোট দেবেন সাংবাদিকেরা।"