বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জাতিসংঘের ৮১তম অধিবেশন: ড. খলিলুর রহমানের সঙ্গে গুতেরেসের সাক্ষাৎ

জাতিসংঘের ৮১তম অধিবেশন শুরুর আগে ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন মহাসচিব গুতেরেস।

জাতিসংঘের ৮১তম অধিবেশন: ড. খলিলুর রহমানের সঙ্গে গুতেরেসের সাক্ষাৎ

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ৮ সেপ্টেম্বর। এর প্রাক্কালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাধারণ পরিষদের প্রেসিডেন্ট-ইলেক্ট, বাংলাদেশের কূটনীতিক ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে মহাসচিব গুতেরেস ড. খলিলুর রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান। বৈঠকে আসন্ন অধিবেশনের মূল প্রতিপাদ্য, বৈশ্বিক শান্তি ও টেকসই উন্নয়ন, এবং বহুপাক্ষিক কূটনীতির নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

এদিকে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের আবাসিক কার্যালয়। এক বার্তায় সংস্থাটি তার নেতৃত্ব ও সফলতার জন্য পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে।

ড. খলিলুর রহমানের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণকে বাংলাদেশের জন্য এক অনন্য গৌরব ও বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। এই দায়িত্ব আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন