সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ৩ তেলবাহী ট্যাঙ্কার ডুবেছে

যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের তিনটি তেলবাহী ট্যাঙ্কার ডুবেছে।

যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ৩ তেলবাহী ট্যাঙ্কার ডুবেছে

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী খারগ দ্বীপসহ একাধিক স্থানে ইরানের তিনটি তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মার্কিন সেনাবাহিনীর দাবি, আঞ্চলিক জলসীমায় টহলরত দুইটি যুদ্ধজাহাজের উপর আইআরজিসি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেনাবাহিনী আগেই এক বিবৃতিতে জানিয়েছিল যে, তেহরান যদি তাদের কোন জাহাজে হামলা চালায়, তাহলে পাল্টা পদক্ষেপ হিসেবে তাদের তিনটি জাহাজ ধ্বংস করা হবে।

এদিকে, ইরান যুদ্ধ সংক্রান্ত তথ্য ফাঁসের বিষয়ে যুক্তরাষ্ট্রের ৫০ সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পেন্টাগন। ফাঁস হওয়া তথ্যের মধ্যে যুদ্ধের প্রভাবে গুরুত্বপূর্ণ অস্ত্রের ঘাটতি তৈরি হওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

তেহরানের মেয়র আলিরেজা জাকানি ইরানকে যুদ্ধ পরিচালনার পাশাপাশি অভ্যন্তরীণ সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন যে, অন্যথায় দেশটি ভেতর থেকে ক্ষয়প্রাপ্ত হতে পারে।

বিজ্ঞাপন