দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালিতে টানা সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকার নতুন রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি এখন ১ হাজার ৪১৩ দিন ক্ষমতায় রয়েছেন, যা ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে একটি মাইলফলক।
এর আগে সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি ১ হাজার ৪১২ দিন ক্ষমতায় ছিলেন। মেলোনির এই অর্জন উদযাপন করতে শুক্রবার ইতালির বারি শহরে একটি সমাবেশের আয়োজন করা হয়।
বিশ্লেষকরা মনে করেন, এই সমাবেশটি ২০২৭ সালের নির্বাচনের জন্য আগাম প্রচারণার অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ২০২২ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে মেলোনির সরকারের আমলে ১০ লাখেরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে।
এছাড়া, ব্যক্তিপর্যায়ের আয়কর কমানোর মাধ্যমে ২১ বিলিয়ন ইউরোরও বেশি অর্থ সাশ্রয় করা সম্ভব হয়েছে।