সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অস্ট্রেলিয়ার এমপি হেলেন হেইন্স গুরুতর আহত, তদন্ত চলছে কানাডার সামরিক ঘাঁটিতে ঘাসের আগুনে চার সৈন্যের মৃত্যু কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমাসদৃশ বস্তু উদ্ধার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু কলকাতায় দুর্গাপূজায় পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, ৬ জন একই পরিবারের কুড়িগ্রামে ট্রাক চাপায় একই পরিবারের ৫ জন নিহত ইয়েমেনে হুথিদের হামলা: আডেনের বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্যবস্তু
রাজনীতি

শিক্ষা সমস্যা নিয়ে ছাত্ররাজনীতির গুরুত্ব তুলে ধরলেন রিজভী

শিক্ষা সমস্যা নিয়ে ছাত্ররাজনীতির গুরুত্ব তুলে ধরলেন বিএনপির রিজভী।

শিক্ষা সমস্যা নিয়ে ছাত্ররাজনীতির গুরুত্ব তুলে ধরলেন রিজভী

শিক্ষা সংক্রান্ত সমস্যা তুলে ধরাই ছাত্ররাজনীতির প্রাণশক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি শিক্ষার্থীদের স্বার্থে কাজ করতে ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের নতুন ওয়েবসাইট উদ্বোধন ও বুকলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরে সমাধানে ভূমিকা রাখাই ছাত্ররাজনীতির মূল উদ্দেশ্য।

তিনি দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলের শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার কথা জানান। এ সময় তিনি শেখ হাসিনার সরকারের সময়ে ছাত্রদলের নেতাকর্মীদের কলেজ থেকেই রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হওয়ার দাবি করেন।

রিজভী আরও বলেন, আন্তর্জাতিকভাবে দেশের নাগরিকদের পরিচয় ‘বাংলাদেশি’। শেখ হাসিনা মুখে বাঙালি বললেও, পাসপোর্টে লিখতে হয়েছে বাংলাদেশি।

অনুষ্ঠানে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, সংগঠনের ওয়েবসাইটের মাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তির বিপরীতে সাধারণ শিক্ষার্থীরা সঠিক তথ্য জানতে পারবেন। এ সময় ছাত্রদলের চারটি নতুন বুকলেটের উদ্বোধন করা হয়, যাতে জুলাই আন্দোলনসহ গত কয়েক বছরে ছাত্রদলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন