শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

লংমার্চের মাধ্যমে অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের আহ্বান জামায়াত আমিরের

জামায়াত আমির ডা. শফিকুর রহমান লংমার্চের মাধ্যমে অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের আহ্বান জানালেন।

লংমার্চের মাধ্যমে অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের আহ্বান জামায়াত আমিরের

বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের কল্যাণে এবং অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে লংমার্চের মতো কর্মসূচি দিয়েছে ১১ দলীয় ঐক্য।

তিনি আগামী শনিবার অনুষ্ঠেয় লংমার্চকে সফল করার আহ্বান জানান। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের বিরোধীদলীয় নেতার বাসভবনে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জনস্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। সরকারের ব্যর্থতার কারণে ১১ দল রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হচ্ছে।

তিনি আরও জানান, দেশ ও জনগণের অধিকার আদায়ে বিরোধী দল সংসদ ও রাজপথে সমানভাবে সরব থাকবে।

এদিকে, জামায়াত আমির কওমি শিক্ষার মানোন্নয়নে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে বলেও অভিযোগ করেন।

বিজ্ঞাপন