বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইস্তাম্বুল উপকূলে সংঘর্ষে কার্গো জাহাজ ডুবি, নিখোঁজ ১০ নাবিক

ইস্তাম্বুলের উপকূলে সংঘর্ষের পর একটি কার্গো জাহাজ ডুবে গেছে, ১০ নাবিক নিখোঁজ।

ইস্তাম্বুল উপকূলে সংঘর্ষে কার্গো জাহাজ ডুবি, নিখোঁজ ১০ নাবিক

তুরস্কের ইস্তাম্বুল উপকূলে সংঘর্ষের পর একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় ১০ নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী।

বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে মারমারা সাগরে সংঘর্ষটি ঘটে, যা সিলিভরি থেকে প্রায় ৩২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। গভর্নরের কার্যালয় জানায়, তুরস্কের পতাকাবাহী ‘আলসু’ জাহাজের সঙ্গে সংঘর্ষের পর ‘তুগবার্ক ইমামোগলু’ জাহাজের নাবিকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সংঘর্ষের ফলে ‘আলসু’ জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়নি। সামুদ্রিক বিষয়ক সাধারণ অধিদফতর এক বিবৃতিতে জানায়, ডুবে যাওয়া জাহাজের একটি লাইফবোট ও অন্যান্য ধ্বংসাবশেষ পাওয়া গেছে, তবে নিখোঁজ নাবিকদের সন্ধান পাওয়া যায়নি।

পরিবহনমন্ত্রী জানান, জাহাজটিতে ক্যাপ্টেনসহ মোট ১০ জন নাবিক তুরস্কের নাগরিক। তিনি বলেন, মাত্র ১১ মিনিটের মধ্যে জাহাজটি দ্রুত ডুবে যায়।

মেরিন ট্রাফিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ৯০ মিটার দীর্ঘ ‘তুগবার্ক ইমামোগলু’ ইস্কেন্দেরুন থেকে কৃষ্ণসাগরের এরেগলি বন্দরের দিকে যাচ্ছিল। অন্যদিকে, ৯১ মিটার দীর্ঘ ‘আলসু’ ইস্তাম্বুলের পূর্বে অবস্থিত কোকায়েলি থেকে এজিয়ান উপকূলের আলিয়াগার দিকে যাচ্ছিল।

বিজ্ঞাপন