সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

তুরস্কের 'এফ-৩৫' যুদ্ধবিমান সরবরাহে আইনি বাধা অব্যাহত

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, তুরস্কের 'এফ-৩৫' যুদ্ধবিমান সরবরাহে আইনি বাধা অব্যাহত রয়েছে।

তুরস্কের 'এফ-৩৫' যুদ্ধবিমান সরবরাহে আইনি বাধা অব্যাহত

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, রাশিয়ার 'এস-৪০০' ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তুরস্ককে 'এফ-৩৫' যুদ্ধবিমান সরবরাহ করা যাবে না।

তুরস্ক এখনো যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক 'এফ-৩৫' যুদ্ধবিমান কর্মসূচিতে পুনরায় যুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় আইনি শর্ত পূরণ করতে পারেনি। মার্কিন পররাষ্ট্র দফতরের একটি চিঠির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

চিঠিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আইন পুরোপুরি মেনে না চলা পর্যন্ত তুরস্কের কাছে কোনো 'এফ-৩৫' যুদ্ধবিমান হস্তান্তর করা যাবে না। তুরস্ককে 'এফ-৩৫' কর্মসূচিতে ফিরতে হলে প্রথমে এস-৪০০ নিয়ে বিরোধের সমাধান করতে হবে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, তুরস্কের কাছে এস-৪০০ ব্যবস্থা বা এর সংশ্লিষ্ট কোনো সরঞ্জাম না থাকা, ভবিষ্যতে এ ধরনের ব্যবস্থা সংগ্রহ না করার নিশ্চয়তা দেওয়া এবং মার্কিন আইনে নির্ধারিত অন্যান্য শর্ত পূরণ করতে হবে।

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, তুর্কি সরকার এখনো এসব শর্ত পূরণ করেনি। চিঠিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দ্বিপক্ষীয় বৈঠকের প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র তুরস্কের সঙ্গে সম্পর্ককে অভিন্ন নিরাপত্তা স্বার্থ ও ভারসাম্যপূর্ণ দ্বিপক্ষীয় বাণিজ্যের ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক হিসেবে উল্লেখ করেছে। এছাড়া হামাসের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

চিঠির শেষে যুক্তরাষ্ট্র-তুরস্ক সম্পর্ক, 'এফ-৩৫' কর্মসূচি এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন