রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের তীব্র সংকটের কারণে চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। শনিবার (২৫ জুলাই) নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনে ‘গ্যাস নেই’ সাইনবোর্ড ঝুলতে দেখা গেছে।
গ্যাস সংকটের কারণে চালকরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না। যেসব স্টেশনে সরবরাহ রয়েছে, সেখানেও গ্যাসের চাপ কম থাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের।
চালকদের অভিযোগ, গ্যাস সংকটের কারণে নিয়মিত যাত্রী পরিবহনে ব্যাঘাত ঘটছে। দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হওয়ায় তাদের ট্রিপ কমে যাচ্ছে, ফলে আয়ও কমে এসেছে।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, কয়েকদিন ধরেই স্বাভাবিক গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে না। পর্যাপ্ত গ্যাস না থাকায় গ্রাহকদের প্রয়োজনীয় সেবা দিতে তারা হিমশিম খাচ্ছেন।