শনিবার, ২৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বাংলাদেশে প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি প্রশ্রয় পাবে না: জোনায়েদ সাকি

জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশে প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি প্রশ্রয় পাবে না।

বাংলাদেশে প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি প্রশ্রয় পাবে না: জোনায়েদ সাকি

বাংলাদেশে নতুন করে বিভাজন ও বিদ্বেষের রাজনীতি শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১৪তম কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।

জোনায়েদ সাকি বলেন, অপপ্রচার ও আজেবাজে কথা বলে মানুষকে বিভ্রান্ত করার এই রাজনীতি বেশিদিন টিকবে না। সম্মেলনের পূর্বে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়।

তিনি আরও বলেন, নতুন করে অনেকেই নানা আজেবাজে মন্তব্য ও অহেতুক চড়া আওয়াজের রাজনীতির মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এদের বিভিন্ন সময় বিভিন্ন পরিচয়ে আবির্ভূত হতে দেখা যাচ্ছে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী শিক্ষার্থী সমাজকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, গত জুলাইয়ের গণঅভ্যুত্থানে ঘটে যাওয়া প্রতিটি হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচার সুনিশ্চিত করা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশে আর কখনোই প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।

বিজ্ঞাপন