জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিদেশ সফর সংক্ষিপ্ত করে শুক্রবার (২৪ জুলাই) দেশে ফিরছেন। সংসদ সচিবালয় সূত্র জানায়, তিনি থাই এয়ারওয়েজে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গত ১৯ জুলাই চিকিৎসার জন্য ব্যাংকক সফরে যান। তার ফেরার পূর্ব নির্ধারিত তারিখ ছিল ২৬ জুলাই।
বাংলাদেশের সংবিধানে উল্লেখ রয়েছে যে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন চলাকালে এই বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার বিধানও রয়েছে। এদিকে, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘শুক্রবার পর্যন্ত অপেক্ষা করেন।’